করোনা পরিস্থিতির দিকে নজর রেখে ভোটে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন - The News Lion

করোনা পরিস্থিতির দিকে নজর রেখে ভোটে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

 


দি নিউজ লায়নঃ     শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ, পুদুচেরি, অসম, তামিল নাড়ু ও কেরলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সাংবাদিক বৈঠকে তিনি জানান, করোনা আবহে ভোট করানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে।     


করোনা পরিস্থিতির দিকে বিশেষ নজর রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  জানানো হয়েছে সংক্রমণ ঠেকাতে প্রচারেই রাশ টানা হবে। প্রচার করার ক্ষেত্রেও একাধিক নিয়ম জারি করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রচারের জন্য কোন মাঠ ফাঁকা রাখা হবে, তার তালিকা তৈরি করা হবে। এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোটদানের সময়, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যেতে পারে। 


ভোট দানের লাইনে থাকবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পদ্ধতি।  অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। রোড শোতে একসঙ্গে ৫টি গাড়ির কনভয় থাকতে পারে। সব ভোটকর্মীদের করোনা টিকা দেওয়া হবে বাধ্যতামূলকভাবে। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ দুজন। বাড়ি গিয়ে প্রচারে প্রার্থীর সঙ্গে ৫ জনের বেশি থাকতে পারবেন না।  সংক্রমণ এড়াতে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.